জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতা:- রবিবার ছিল জলপাইগুড়ি জেলার ধূপগুড়ির বারঘরিয়া সমবায় সমিতি ও ময়নাগুড়ি ব্লকের চড়চুড়া ভান্ডার সমবায় সমিতির নির্বাচন। ধূপগুড়ির সমবায় সমিতিতে ৬টি আসনেই ভোটে জয়ী হয় তৃণমূল কংগ্রেস।
অন্যদিকে ময়নাগুড়ির চরচুড়াভান্ডার পঞ্চায়েতর সমবায় সমিতির নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পায় তৃণমূল কংগ্রেস। এই সমবায় সমিতির ৯ টি আসনের মধ্যে আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন তৃণমূলের দুই মহিলা প্রার্থী। রবিবার বাকি ৭ টি আসনের নির্বাচনের ফল প্রকাশ হতেই দেখা যায় ৪ টি আসনে জয়ী হয়েছে তৃণমূল প্রার্থীরা। সব মিলিয়ে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে চরচুড়াভান্ডার সমবায় সমিতির বোর্ড গঠন করতে চলেছে তৃণমূলের কংগ্রেস।












Leave a Reply