ফরাক্কার তালতলা ফেরিঘাটে চরম অনিয়ম! চলেছে দুর্নীতির রমরমা, নীরব প্রশাসন!

ফরাক্কা, নিজস্ব সংবাদদাতা:- রাজ্যের একের পর এক দুর্নীতির ঘটনায় যখন সাধারণ মানুষ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে, তখন ফরাক্কার তালতলা ফেরিঘাট যেন আরও এক ভয়ঙ্কর উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। বছরের পর বছর কোনও টেন্ডার ছাড়াই চলছে এই নৌকা পরিষেবা। নেই নিরাপত্তার ন্যূনতম ব্যবস্থাও। অথচ প্রতিদিন শত শত মানুষ ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন ভরা গঙ্গা পার হয়ে।

সবচেয়ে উদ্বেগজনক বিষয়—এই ফেরিঘাট থেকে প্রতিদিন নৌকার মাঝি ও অলংকার মালিকদের কাছ থেকে টাকা আদায় করা হচ্ছে। অথচ সেই টাকার কোনও সরকারি হিসাব নেই। তাহলে এই অর্থ কোথায় যাচ্ছে? কারা এর সুবিধাভোগী? কারা এই চক্রের মাথা? এই প্রশ্নের উত্তর আজও অধরা। এর উত্তর খুঁজতে আমরা বেরিয়ে পড়েছিলাম ফরাক্কার মহান ব্যক্তি কে মহান ব্যাক্তি তিনি আর কেউ নন তিনি হচ্ছেন খাদ্য কর্মাধ্যক্ষের প্রতিনিধি বাবলু ঘোষ এবং স্থানীয় নাগরিক বটে তিনি সবসময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে থাকেন আমরা দেখেছি বিভিন্ন বিষয় নিয়ে তিনি অন্যায়ের প্রতিবাদ করেছেন ঠিক এইরকমই ছবি ধরা পড়লো ফরাক্কা তালতলা ঘাটে তিনি এ বিষয়ে নিয়ে আমরা জানতে চাইলে তিনি বলেন

আমি নিজে কর্মসূত্রে ওই নৌকা ব্যবহার করে সরাসরি দেখে এসেছি লঙ্কা —নৌকাগুলিতে নেই কোনও সেফটি জ্যাকেট, নেই সুরক্ষার বালাই। তাঁর কথায়, “এইভাবে ফেরিঘাট চলতে পারে না। এটা সম্পূর্ণ বেআইনি। মানুষের জীবনের সাথে এভাবে খেলা করা হচ্ছে।”

তিনি আরও জানান, কিছু অসাধু লোক দীর্ঘদিন ধরে এই ঘাটকে নিজেদের আয়ের উৎসে পরিণত করেছে। অথচ ব্লক প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আজও নিশ্চুপ। বারবার অভিযোগ জানিয়েও কোনও কার্যকরী পদক্ষেপ চোখে পড়েনি। অথচ এই তালতলা ফেরিঘাটের টাকা বিনা টেন্ডার এ ফারাক্কা ব্লকে পৌঁছাচ্ছে কার কাছে পৌঁছাচ্ছে এটা ব্লক প্রশাসনিক তদন্ত করুক। এটা আমাদের কাজ না এটা ব্লক প্রশাসনের কাজ। তাই এটা ব্লক প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি অবিলম্বে এর সততা সামনে আসুক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *