মাধ্যমিক পরীক্ষায় অষ্টম স্থান অধিকার করল খাতড়ার কংসাবতী শিশু বিদ্যালয়ের (উঃ মাঃ) ছাত্র সৌপ্তিক মুখোপাধ্যায়।

নিজস্ব সংবাদদাতা, খাতড়া : মাধ্যমিক পরীক্ষায় অষ্টম স্থান অধিকার করল খাতড়ার কংসাবতী শিশু বিদ্যালয়ের (উঃ মাঃ) ছাত্র সৌপ্তিক মুখোপাধ্যায়। তার প্রাপ্ত নম্বর ৬৮৮। সে বলে, এই ফলাফল আমার কাছে প্রত্যাশিত। ৬টি বিষয়ে গৃহশিক্ষক ছিল, এর পাশাপাশি বাড়িতে দৈনিক পড়াশুনা করেই এই সাফল্য এসেছে। এই সাফল্য বাবা-মা সহ সহ সমস্ত শিক্ষক-শিক্ষিকাকে উৎসর্গ করতে চায় ও আগামী দিনে চিকিৎসক হওয়াই তার লক্ষ্য বলে সে জানায়। সব থেকে প্রিয় বিষয় জীবন বিজ্ঞান। বাবা পেশায় গৃহ শিক্ষক ও মা বৃত্তিমূলক বিভাগের শিক্ষিকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *