মালদা, নিজস্ব সংবাদদাতা:— ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে শুক্রবার সকালে আইহো উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বর্ণাঢ্য তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয়। বিদ্যালয় প্রাঙ্গণ থেকে এই যাত্রার সূচনা হয়। এতে বিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক ও শিক্ষিকারা অংশগ্রহণ করেন।
জাতীয় পতাকা হাতে নিয়ে ছাত্রছাত্রীরা দেশাত্মবোধক গান গাইতে গাইতে তিরঙ্গা যাত্রায় অংশ নেয়। কেউ কেউ স্বাধীনতা সংগ্রামী ও দেশের বীর সেনাদের বিভিন্ন চরিত্রে সেজে এই কর্মসূচিতে অংশগ্রহণ করে। বিদ্যালয় থেকে শুরু হয়ে যাত্রাটি আইহো স্ট্যান্ড পরিক্রমা করে আইহো অঞ্চলের বিভিন্ন এলাকা ঘুরে ফের বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়।
তিরঙ্গা যাত্রা শেষে বিদ্যালয়ে স্বাধীনতা দিবসের তাৎপর্য এবং দেশের স্বাধীনতা সংগ্রামের বিভিন্ন দিক নিয়ে ছাত্রছাত্রীদের সামনে আলোচনা করা হয়। দেশের স্বাধীনতা অর্জনে স্বাধীনতা সংগ্রামীদের ভূমিকা এবং দেশপ্রেমের গুরুত্বও তুলে ধরা হয়।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন আইহো উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অভিজিৎ মিত্র, আইহো চক্রের এসআই সম্পদ পাল, সহশিক্ষক চঞ্চল কুমার মিশ্র-সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও কর্মীরা।
দেশাত্মবোধক গানে মুখর আইহো, পড়ুয়াদের বর্ণাঢ্য তিরঙ্গা যাত্রা।












Leave a Reply