পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহর সংলগ্ন ডাবচা নবকোলা হাইস্কুলে মেধা অন্বেষণ পরীক্ষার ফল প্রকাশ ও আনুষ্ঠানিকভাবে মেধাবীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হলো রবিবার, জানা গিয়েছে গত ২২শে ডিসেম্বর মেধা অন্বেষনে পরীক্ষা দিয়েছিল ২০০ জন পরীক্ষার্থী, যার মধ্যে শতাধিক পরীক্ষার্থী মেধাবী তালিকায় নাম লিখিয়েছেন,এই দিন যার ফল প্রকাশ এবং শতাধিক মেধাবী ছাত্র-ছাত্রীকে পুরস্কার তুলে দেওয়া হয়, এই দিন উপস্থিত ছিলেন জয়দীপ প্রামানিক,রনিতা বিশ্বাস, দেবপ্রসাদ চক্রবর্তী, দিব্যেন্দু সিংহ রায়,প্রসেনজিৎ কুণ্ডু সহ অন্যান্যরা, আগামী দিনেও ছাত্র-ছাত্রীদের পড়াশোনার প্রতি আগ্রহ গড়ে তুলতে এই ধরনের পরীক্ষার আয়োজন করা হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।
মেধা অন্বেষণ পরীক্ষার ফল প্রকাশ ও মেধাবীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান ডাবচা নবকোলা হাইস্কুলে ।












Leave a Reply