নিজস্ব সংবাদদাতা, দঃ দিনাজপুর:- অল্প বৃষ্টিতেই রেলের আন্ডারপাসে জল জমতে শুরু করলে, এর প্রধান কারণ হলো দুর্বল নিষ্কাশন ব্যবস্থা। আন্ডারপাসের চারপাশের রাস্তা এবং অঞ্চলের জল নিষ্কাশনের জন্য পর্যাপ্ত ব্যবস্থা না থাকলে বৃষ্টির জল দ্রুত জমা হয়। এছাড়া, আন্ডারপাসের ঢাল বা উচ্চতা কম হলে জল সহজে সরে যায় না। ঘটনাটি দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী ব্লকের দৌলতপুর এলাকার ২৫ নম্বর রেল গেট। প্রতিবছর বৃষ্টি হলে পরেই এখানে জল জমে। ফলে যাতায়াত করতে সমস্যা হয় সাধারণ মানুষসহ টোটো এবং অটোচালকদের। টোটোর ইঞ্জিন জলের মধ্যে ডুবে যাওয়ার জন্য পুড়ে যায়। এছাড়াও এই রেলের আন্ডার পাস দিয়ে পাঁচটি গ্রামের স্কুল ছাত্রছাত্রীসহ প্রচুর লোকজন যাতায়াত করে। অল্প বৃষ্টিতে জল জমার জন্য প্রতিবছর বর্ষাকালে রেলের পক্ষ থেকে জল নিকাশের ব্যবস্থা করলেও অন্যান্য সময় বৃষ্টি হলে পরে গ্রামের লোকজন নিজেদের উদ্যোগে টাকা খরচ করে জল বের করতে সাহায্য করে।
এই বিষয়ে এলাকাবাসীরা কি বলেছেন শুনবো
বৃষ্টি হলে পরেই জল জমতে থাকে, ফলে যাতায়াত করতে সমস্যা হয় সাধারণ মানুষসহ টোটো এবং অটোচালকদের।












Leave a Reply