দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের আংশিক সময়ের শিক্ষকরা কয়েকদফা দাবীতে ডেপুটেশন কর্মসূচিতে অংশগ্রহণ করল।

বালুরঘাট, দক্ষিন দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- ৬০ বছর পর্যন্ত চাকরির নিশ্চয়তা এবং বেতন বৃদ্ধি ও সরকারি সুযোগ-সুবিধার দাবিতে বিক্ষোভ ডেপুটেশন আংশিক সময়ের শিক্ষকদের।
এদিন বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলা বিদ্যালয় পরিদর্শকের দপ্তরে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি করে পার্ট টাইম টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের আংশিক সময়ের শিক্ষকরা এদিন এই ডেপুটেশন কর্মসূচিতে অংশগ্রহণ করে।
এদিনের বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচিতে অংশগ্রহণকারী পার্ট টাইম টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের দক্ষিণ দিনাজপুর জেলার সহ-সভাপতি সেলিম সরকার জানান, পার্ট টাইম টিচার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের পক্ষ থেকে মূলত দক্ষিণ দিনাজপুর জেলার উচ্চ মাধ্যমিক স্তরের আংশিক সময়ের শিক্ষকরা এদিন ডেপুটেশন দেয়। বেতন বৃদ্ধি, ৬০ বছর পর্যন্ত চাকরির নিশ্চয়তা এবং অন্যান্য সরকারি সুযোগ-সুবিধার দাবিতে এদিন দক্ষিণ দিনাজপুর জেলা বিদ্যালয় পরিদর্শক কে ডেপুটেশন দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *