এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়।

মালদা, নিজস্ব সংবাদদাতাঃ- নিজের শোওয়ার ঘরে গলায় ফাঁস লাগানো অবস্থায় এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য পুরাতন মালদার ভাবুক এলাকায়। ঘটনায় আ*ত্মহ*ত্যার অনুমান পরিবারবর্গের। যদিও আ*ত্মহ*ত্যার কারণ সম্পর্কে কিছুই জানাতে পারেনি পরিবার। জানা গেছে, মৃত যুবকের নাম বাবন রাজবংশী। বয়স ৩৬ বছর। বাড়ি পুরাতন মালদা ব্লকের ভাবুক অঞ্চলের ভাবুক গ্রামে। অবিবাহিত ওই যুবক কৃষি কাজের পেশার সঙ্গে যুক্ত ছিল। মঙ্গলবার বিকাল পর্যন্ত সব ঠিকঠাক ছিল। বিকালে বাড়ির সকলের সঙ্গে বসে চা. পান করেছিল। এরপর পরিবারের লোকজনেরা কিছু সময়ের জন্য বাড়ি বাইরে নিজে নিজের কাজে বের হন। পরে বাড়ি ফিরে দেখেন বাবন তার শোওয়ার ঘরে গলায় ফাঁস লাগিয়ে মৃত অবস্থায় ঝুলছে। এই দৃশ্য দেখে মৃত যুবকের বাবা, মা সহ দুই দাদা কান্নায় ভেঙে পড়েন। শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। মৃত যুবকের বাবা জানান, বিকাল পর্যন্ত সমস্ত কিছু স্বাভাবিক ছিল। তাই ছেলে কেন আত্মহত্যা করল সেই ব্যাপারে তারা কিছুই বুঝে উঠতে পারছেন না। এদিকে এই ঘটনার খবর পেয়ে রাতেই মালদা ‘থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। পাশাপাশি মৃত্যুর কারণ খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করে করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *