দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- আজ পাঁচই জুলাই শনিবার উল্টোরথের দিন সকালে বালুরঘাট পৌরসভার উনিশ নম্বর ওয়ার্ডে মহিলাদের দ্বারা পরিচালিত সার্বজনীন দুর্গাপুজো কমিটির খুঁটি পুজো ও কাঠামো শুভক্ষণের মধ্যদিয়ে চতুর্থ বর্ষের দুর্গাপুজোর প্রস্তুতি জোড় কদমে শুরু হয়েগেলো। এখানকার চতুর্থ বর্ষের দুর্গাপুজোর খুঁটি পুজো ও কাঠামো শুভক্ষণে বিশেষ অতিথির আসন অলংকৃত করেন বালুরঘাট পৌরসভার উনিশ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি তথা পৌরসভার পৌরাধ্যক্ষ পরিষদের সদস্য মহেশ পারখ।
বালুরঘাট পৌরসভার উনিশ নম্বর ওয়ার্ডে মহিলাদের দ্বারা পরিচালিত সার্বজনীন দুর্গাপুজো কমিটির চতুর্থ বর্ষের দুর্গাপুজোর প্রস্তুতি জোড় কদমে শুরু হয়েগেলো।












Leave a Reply