আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা: ফালাকাটা বিধানসভা কেন্দ্র থেকে দ্বিতীয়বারের জন্য তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে মনোনীত হলেন সুভাষ চন্দ্র রায়।
দলীয় টিকিট পাওয়ার পর প্রতিক্রিয়ায় তিনি জানান, “দল আমার ওপর যে আস্থা রেখেছে তার জন্য আমি কৃতজ্ঞ। আগামী দিনে ফালাকাটার উন্নয়নে আরও জোর দিয়ে কাজ করব এবং সাধারণ মানুষের পাশে থাকব।”
দলীয় সূত্রে জানা গিয়েছে, অভিজ্ঞতা ও সংগঠনের উপর দখলকে গুরুত্ব দিয়েই এবারও সুভাষ চন্দ্র রায়ের ওপর ভরসা রেখেছে তৃণমূল কংগ্রেস।
ফালাকাটায় দ্বিতীয়বার তৃণমূল প্রার্থী সুভাষ চন্দ্র রায়।












Leave a Reply