গোয়ালপোখর, নিজস্ব সংবাদদাতা:- গোয়ালপোখর থানার গোয়াবাড়ি চেইনপুর এলাকায় দুই পরিবারের সংঘর্ষে মৃত্যু হয়েছিল আনোয়ারুল হক নামে এক ব্যক্তির। আনোয়ারুল কে পিটিয়ে খুনের অভিযোগ হয় গোয়ালপোখর থানায়। ঘটনার পর থেকেই অভিযুক্ত লাল মিয়া, তার স্ত্রী ও এক ছেলে, এক মেয়ে পলাতক হয়ে যায়। শেষমেশ গুজরাতের সুরাত থেকে অভিযুক্তদের গ্রেফতার করে রবিবার রাতে গোয়ালপোখর থানায় নিয়ে আসে পুলিশ।
উল্লেখ্য গত ১৮ তারিখে দিল মহম্মদ পরিবারের সাথে বাড়ির সীমানা প্রাচীর দেওয়াকে কেন্দ্র করে লাল মিয়ার পরিবারের মধ্যে বিবাদ বাদে। অভিযোগ লাল মিয়া ও তার পরিবারের লোকজন মিলে দিল মহম্মদের পরিবারের উপর বাঁশ লাঠিসোটা ,লোহার রড নিয়ে হামলা চালায়। দিল মহম্মদের ছেলে আনোয়ারুল হককে বেধড়ক মারধর করে। এই ঘটনায় গুরুতর ভাবে জখম হয়ে গত জুন মাসে ২৬ তারিখে আনোয়ারুল হকের মৃত্যু হয়। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন দিল মহম্মদ পরিবারের সদস্যদের পাশাপাশি এলাকার বাসিন্দারা। এই ঘটনার তদন্তে প্রথমে একজনকে গ্রেফতার করলেও অভিযুক্ত লাল মিয়া ও বাকি অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর গুজরাতের সুরাত থেকে থেকে এই অভিযুক্তের গ্রেফতার করে রবিবার রাতে গোয়ালপোখর থানায় নিয়ে আসে পুলিশ। গ্রেফতারের সংখ্যা গিয়ে দাঁড়াল পাঁচ। ঘটনার তদন্তে পুলিশ












Leave a Reply