এক বছর ধরে তীব্র জলকষ্ট, পানীয় জলের হাহাকার, মালদার হরিশ্চন্দ্রপুর সদর এলাকায় শহীদ মোড় থেকে হাসপাতালগামী রাস্তায় বিক্ষোভের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

মালদা, নিজস্ব সংবাদদাতাঃ—- মন্ত্রীর গড়ে ফের জলের দাবিতে রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ।এক বছর ধরে তীব্র জলকষ্ট।পানীয় জলের হাহাকার।এলাকার মানুষ বারবার বলার পরেও বাড়ি বাড়ি হয়নি জল সংযোগ। কর্ণপাত করেনি জন-প্রতিনিধিরা। সমস্যার সমাধান না হলে প্রত্যেকদিন বিক্ষোভের হুশিয়ারি। ওই এলাকায় তৃণমূল ভোট না পাওয়ায় মানুষকে জল থেকে বঞ্চিত করা হচ্ছে অভিযোগ বিজেপির। অভিযোগ ভিত্তিহীন বলে দাবি তৃণমূলের। শুরু হয়েছে রাজনৈতিক তরজা। রবিবার সকালে মালদার হরিশ্চন্দ্রপুর সদর এলাকায় শহীদ মোড় থেকে হাসপাতালগামী রাস্তায় এই বিক্ষোভের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয়রা রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। মহিলারা রাস্তায় কলসি বালতি রেখে দেন। বিক্ষোভকারীদের অভিযোগ অন্যান্য এলাকায় বাড়ি বাড়ি জলসংযোগ হলেও এই এলাকায় এখনো হয়নি। এছাড়াও মালদা ইংলিশ বাজার সাতটারি পি এইচ ই থেকেও নিয়মিত জল না ছাড়ার অভিযোগ বিনোদপুর পঞ্চায়েত ও কাজিগ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকাবাসীর। বিভিন্ন এলাকায় জল না পৌঁছানো জল সংকটে ভুগছেন এলাকাবাসী। সাতটারি পি এইচ ই জল সরবরাহকারী ভারপ্রাপ্ত যিনি রয়েছেন নসরুল মোমিন তাকে বারংবার ফোন করা হলে তিনি ফোন তোলেননি। পানীয় জল নিয়ে এই বিক্ষোভের ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতোর। বিজেপির অভিযোগ মালদার বিভিন্ন এলাকায় তৃণমূলের ভোট নেই। বিভিন্ন নির্বাচনে লিড পাচ্ছে বিজেপি। তাই চক্রান্ত করে জল থেকে মানুষকে বঞ্চিত করছে তৃণমূল। যদিও এই অভিযোগ মানতে নারাজ শাসক-শিবির। তৃণমূলের দাবি বিভিন্ন এলাকায় ইতিমধ্যেই কাজ হয়েছে। এই এলাকাতেও দ্রুত বাড়ি-বাড়ি জলসংযোগ হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *