নিজস্ব সংবাদদাতা: বালুরঘাট, ২১ জুলাই – বালুরঘাট থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালো বামফ্রন্ট কর্মীরা সোমবার বিকেলে।বংশিহারী থানার আই সির অপসারণ ও উপযুক্ত শাস্তি চেয়ে থানার সামনে মিছিল করে এসে জমায়েত হয়ে বিক্ষোভে সামিল হন বামফ্রন্ট কর্মীগন। প্রসঙ্গত গত নয় জুলাই শ্রমজীবীদের ধর্মঘটের দিন দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরের চৌপথীতে ন্যায্য দাবিতে শান্তিপূর্ন অবস্থান করছিলো শ্রমজীবীরা। বিশাল পুলিশ বাহিনী এসে শ্রমজীবীদের ধমকিয়ে ধর্মঘট বানচাল করার চেষ্টা চালায়। ওই সময় বংশীহারী থানার আই সি অসীম গোপ বুনিয়াদপুরের পার্টি নেতৃত্ব তথা শ্রমজীবী নেতা মাজেদুর রহমানের সঙ্গে কথোপকথন চলাকালীন হটাৎ প্রকাশ্য রাস্তায় বিনা প্ররোচনায় চড় মারে ওই শ্রমজীবী নেতৃত্বকে । ঘটনার সংবাদ দিকে দিকে পৌঁছাতেই জেলা জুড়ে লাগাতার বিক্ষোভ শুরু হয় পুলিশ প্রশাসনের বিরুদ্ধে। এদিন বালুরঘাট ঘাটের বিক্ষোভ অবস্থানে নেতৃত্ব দেন পার্টি নেতা অনিমেষ চক্রবর্তী, সাহাজান সর্দার, কল্যাণ দাস,অমর সরকার প্রমুখ।
শ্রমজীবী নেতাকে চড় মারার অভিযোগে উত্তাল দক্ষিণ দিনাজপুর, বালুরঘাটে বিক্ষোভ।












Leave a Reply