সামশেরগঞ্জে ISF-এর ‘অধিকার সমাবেশ’, নেতৃত্বে নওশাদ সিদ্দিকী।

মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা: সামশেরগঞ্জে আগামীকাল অনুষ্ঠিত হতে চলেছে ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট (ISF)-এর ‘অধিকার সমাবেশ’। এই রাজনৈতিক কর্মসূচিতে উপস্থিত থাকবেন দলের চেয়ারম্যান ও রাজ্যের একমাত্র ISF বিধায়ক নওশাদ সিদ্দিকী
সমাবেশের আসর বসছে হাউসনগর ব্রিজের পাশে গোবিন্দপুর মাঠে

সমাবেশ ঘিরে ইতিমধ্যেই জমজমাট প্রস্তুতি চলছে। মঞ্চ নির্মাণ, নিরাপত্তা ব্যবস্থা, ও জনসমাগম নিয়ন্ত্রণে কর্মীরা দিনরাত কাজ করে চলেছেন। গোটা সামশেরগঞ্জ জুড়ে মাইকিং, পোস্টার ও ব্যানার দিয়ে প্রচার জোরদার করা হয়েছে

স্থানীয় নেতৃত্বের বক্তব্য—

“এটি শুধুমাত্র একটি রাজনৈতিক সমাবেশ নয়, এটি আমাদের অধিকার ও বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদের মঞ্চ। সংখ্যালঘু, দলিত, দরিদ্র, কৃষক ও বেকার যুবকদের জন্য শিক্ষা, স্বাস্থ্য ও কাজের দাবিতেই আমরা একত্রিত হচ্ছি।”

সমাবেশে হাজার হাজার মানুষের উপস্থিতি আশা করা হচ্ছে। ইতিমধ্যেই বিভিন্ন গ্রাম ও অঞ্চল থেকে কর্মী ও সমর্থকরা আসতে শুরু করেছেন।

নেতৃত্বের তরফে জানানো হয়েছে—

“আমরা শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক উপায়ে আমাদের দাবি তুলে ধরব। প্রশাসনের কাছে অনুরোধ, এই সমাবেশ যেন সম্পূর্ণ শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন হয়।”

পুলিশ প্রশাসনও পরিস্থিতি নজরে রাখছে। ট্রাফিক নিয়ন্ত্রণ, আইন-শৃঙ্খলা এবং জরুরি স্বাস্থ্য পরিষেবা প্রস্তুত রাখার দিকেও জোর দেওয়া হচ্ছে।

বিধায়ক নওশাদ সিদ্দিকী বিকেল ৩টের পর সমাবেশে বক্তব্য রাখবেন। তার আগে শুরু হবে সাংস্কৃতিক পরিবেশনা ও স্থানীয় নেতাদের বক্তব্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *