তপনে ভারত জাকাত মাঝি পরগণার ৬ দফা দাবিতে ডেপুটেশন, থানার কাছে স্মারক লিপি প্রদান।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা : তপনে ভারত জাকাত মাঝি পরগণা মহলের পক্ষ থেকে ৬ দফা দাবির ভিত্তিতে তপন থানায় ডেপুটেশন দেওয়া হয়। ডেপুটেশনের আগে তপনের চৌরঙ্গি থেকে মিছিল বের করা হয়, যা শহরের বিভিন্ন এলাকা ঘুরে থানায় পৌঁছায়।

মিছিল শেষে সাত জনের প্রতিনিধিদল তপন থানার আইসি জনমারি ভিয়ান্নে লেপচার সঙ্গে সাক্ষাৎ করে স্মারক লিপি তুলে দেয়। ডেপুটেশনের নেতৃত্ব দেন তপন ব্লক সভাপতি রতন হাঁসদা এবং তপন ব্লক সহসভাপতি পরিমল মুর্মু।

ডেপুটেশনে প্রধান দাবিগুলি ছিল:

  • আদিবাসী জমি অবৈধভাবে রেকর্ড করে দলিল তৈরি ও পাট্টা কাগজ না দেওয়া বন্ধ করতে হবে।
  • আদিবাসী জমি থাকা সত্ত্বেও পাট্টা অবিলম্বে দেওয়ার ব্যবস্থা করতে হবে।
  • “ভারত জাকাত মাঝি পরগণা” নামে কিছু ব্যক্তি অবৈধ কাজ করছে; তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে।

আইসি জনমারি ভিয়ান্নে লেপচা ডেপুটেশনের দাবিগুলি খতিয়ে দেখার এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *