ন্যায্য দাবিতে বালুরঘাট বিডিও অফিসে বিক্ষোভ, ডেপুটেশন শ্রমজীবী সংগঠনগুলির।

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট, ২০ আগস্ট : শ্রমজীবীদের ন্যায্য দাবি আদায়ের উদ্দেশ্যে বালুরঘাটে রাস্তায় নামল বামপন্থী শ্রমিক-কৃষক সংগঠনগুলি। বুধবার সারা ভারত কৃষক সভা, ক্ষেত মজুর ইউনিয়ন ও সি আই টি ইউ-এর কর্মীরা যৌথ উদ্যোগে বালুরঘাট বিডিও অফিসে বিক্ষোভ দেখিয়ে ডেপুটেশন দেন।

প্রচণ্ড প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করেই কয়েকশো শ্রমজীবী মানুষ মিছিল করে বালুরঘাট বিডিও অফিসে জমায়েত হন। হাতে প্ল্যাকার্ড ও স্লোগানে মুখরিত হয় অফিস চত্বর।

আন্দোলনকারীদের ১৫ দফা দাবির মধ্যে ছিল—

  • গ্রামীণ রোজগার যোজনায় বছরে ২০০ দিনের কাজ নিশ্চিত করা,
  • কৃষকদের ফসলের লাভজনক দাম দেওয়া,
  • সারের কালোবাজারি বন্ধ করা,
  • অবৈধভাবে বর্গাদার উচ্ছেদ রুখতে প্রশাসনিক পদক্ষেপ,
  • গ্রামীণ রাস্তাঘাট সংস্কার ইত্যাদি।

এদিনের বিক্ষোভ ও ডেপুটেশনে উপস্থিত ছিলেন কৃষক নেতা পরিমল সরকার, শ্রমিক নেতা কালিপদ ব্যানার্জি ও ক্ষেত মজুর নেতা অ্যাণ্টনি তিরকী প্রমুখ।

বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়েছেন, দ্রুত দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের পথে নামবেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *