হরিরামপুরে সারের কালোবাজারি রুখতে ব্লক কৃষি দপ্তরের অভিযান।।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- সারের কালোবাজারি নিয়ে একের পর এক অভিযোগের পর নড়েচড়ে বসল হরিরামপুর ব্লক প্রশাসন। গত ১৯শে আগস্ট হরিরামপুর ব্লক কৃষি আধিকারিক অমলেশ ঘোষ হঠাৎ করেই ব্লকের বিভিন্ন সারের দোকানে পরিদর্শন চালান।

তিনি দোকানদারদের সঙ্গে কথা বলেন এবং খতিয়ে দেখেন –

  • বর্তমানে দোকানে কতটা সার মজুত রয়েছে,
  • কৃষকরা সার কিনতে এলে পস মেশিন ব্যবহার হচ্ছে কিনা,
  • সার কেনার পরে কৃষকদের হাতে স্লিপ দেওয়া হচ্ছে কিনা।

অভিযানের সময় তিনি কৃষকদের সঙ্গেও কথা বলেন। অধিকাংশ কৃষকই জানান, তারা সরকারি নির্ধারিত মূল্যে সার পাচ্ছেন, এক টাকাও বেশি দিতে হচ্ছে না।

ব্লক কৃষি আধিকারিক অমলেশ ঘোষ বলেন,

“কৃষকদের স্বার্থ রক্ষায় এরকম অভিযান আগে হয়েছে, ভবিষ্যতেও হবে। কৃষি দপ্তর সর্বদা কৃষকদের পাশে রয়েছে।”

সারের ন্যায্যমূল্য নিশ্চিত করতে প্রশাসনের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন হরিরামপুর ব্লকের কৃষকরা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *