কাঁচরাপাড়া, নিজস্ব সংবাদদাতা: রাজধানী দিল্লিতে সাম্প্রতিক ভয়াবহ গাড়ি বিস্ফোরণের ঘটনার পর জারি হয়েছে কড়া সতর্কতা। তার জেরে সারা রাজ্যজুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে পুলিশ প্রশাসন। বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট, সংযোগ রাস্তা ও জনবহুল এলাকায় শুরু হয়েছে নাকা চেকিং এবং তল্লাশি অভিযান।
এরই অংশ হিসেবে বৃহস্পতিবার বীজপুর থানার উদ্যোগে কাঁচরাপাড়ার মিলননগর বাসস্ট্যান্ড এলাকায় বিশেষ নাকা চেকিং অভিযান পরিচালিত হয়। ব্যস্ততম ওই এলাকায় প্রতিটি যানবাহন থামিয়ে পুলিশের তল্লাশি চলে। পাশাপাশি সন্দেহজনক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদও করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যে কোনও সম্ভাব্য নাশকতা রুখতে এই কড়া নজরদারি। তল্লাশির সময় বেপরোয়া গাড়ি চালানো ও প্রকাশ্যে মদ্যপ অবস্থায় ঘোরাঘুরি করার অভিযোগে বেশ কয়েকজনকে আটক করেছে বীজপুর থানার পুলিশ। ধৃতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে পুলিশ।












Leave a Reply