মালদা, নিজস্ব সংবাদদাতা: ভারত–বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষের পাশে দাঁড়াল বিএসএফ। শনিবার দুপুরে সিভিক অ্যাকশন প্রোগ্রামের মাধ্যমে বামনগোলা ব্লকের চাঁদপুর অঞ্চলের ৮৮ নম্বর ব্যাটেলিয়নের শোনঘাট ক্যাম্পের বিএসএফ জওয়ানরা দেখাল এক মানবিক ছবি।
সীমান্তে নজরদারি রাখাই তাঁদের মূল দায়িত্ব হলেও, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে শোনঘাট উচ্চ বিদ্যালয়ে এই বিশেষ সিভিক অ্যাকশন প্রোগ্রাম আয়োজন করা হয়।
এই কর্মসূচির মাধ্যমে এলাকার মহিলাদের হাতে সেলাই মেশিন, শাড়ি এবং স্কুলের ছাত্রছাত্রীদের হাতে বই–খাতা ও বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী তুলে দেন বিএসএফ জওয়ানরা। শুধু তাই নয়, সীমান্তবর্তী এলাকার মানুষকে বিএসএফের পাশে থাকার বার্তা এবং নেশা–মুক্ত জীবনযাপনের আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রী নরেশ কুমার লোহিয়া, ২আইসি শ্রী অভিনব কুমার সহ ৮৮ নম্বর ব্যাটেলিয়নের অন্যান্য আধিকারিকরা। পাশাপাশি ছিলেন স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং পঞ্চায়েত সদস্যরা।












Leave a Reply