মালদা, নিজস্ব সংবাদদাতা: মালদার চার সাংগঠনিক জেলা—মালদা উত্তর, মালদা দক্ষিণ, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরের দলের প্রতিনিধিদের নিয়ে গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক করলেন বিজেপির সর্বভারতীয় নেতা সুনীল বনশল। বৈঠকের আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার।
সুকান্তর মন্তব্য, “এবার পশ্চিমবঙ্গে দুয়ারে জঙ্গি প্রকল্প চালু করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।” পাশাপাশি তিনি দাবি করেন, ভবিষ্যতে বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মী ভাণ্ডারের মতো অন্নপূর্ণা যোজনায় ৫০ টাকা বেশি দেওয়া হবে।
তিনি আরও বলেন, “বিহারের জয়যাত্রা এবার বাংলায় প্রবেশ করবে। বাংলায় তৃণমূলের জঙ্গলরাজ উপড়ে ফেলা হবে। উগ্রপন্থীদের মদতদাতা এই তৃণমূল সরকারকে সরাতে হবে।”
দিল্লি বিস্ফোরণকাণ্ডে উত্তর দিনাজপুর থেকে গ্রেপ্তার এক ছাত্র প্রসঙ্গ
দিল্লির সাম্প্রতিক বিস্ফোরণকাণ্ডের প্রসঙ্গেও সুকান্ত মজুমদার তৃণমূল সরকারকে বিঁধে বলেন,
“এর আগে যত বিস্ফোরণ হয়েছে, প্রতিটিতেই পশ্চিমবঙ্গের লিঙ্ক সামনে এসেছে। এবারও যদি থাকে, আমি অবাক হব না। পাড়া-পাড়ায় উগ্রপন্থীর আস্তানা—বীরভূম, নদিয়া, মালদা উগ্রপন্থীদের আখড়া হয়ে উঠেছে।”












Leave a Reply