গড়বেতা শহরে দোল উদ্‌যাপন, শুভেচ্ছা বিনিময়ে তৃণমূল নেত্রী-কর্মীরা।

পশ্চিম মেদিনীপুর , নিজস্ব সংবাদদাতা:- মঙ্গলবার দোলযাত্রাকে সামনে রেখে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এক নম্বর ব্লকের গড়বেতা শহরে পথ চলতি সাধারণ মানুষকে আবির মাখিয়ে দোলযাত্রা পালন করল ব্লক মহিলা তৃণমূল। এই দিন পথ চলতি সাধারণ মানুষকে আবির দিয়ে শুভেচ্ছা বিনিময় করলেন গড়বেতা বিধানসভা কেন্দ্রের বিধায়ক উত্তরা সিংহ হাজরা, এছাড়াও উপস্থিত ছিলেন ১১ নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি মৃন্ময় শুকুল সহ অন্যান্য মহিলা তৃণমূল কর্মী সমর্থকরা।দোলযাত্রাকে সামনে রেখে গড়বেতা শহরে পথচলতি সাধারণ মানুষের সঙ্গে আবির মেখে উৎসবের আনন্দ ভাগ করে নিল ব্লক মহিলা তৃণমূল। মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ১ নম্বর ব্লকের বিভিন্ন এলাকায় এই কর্মসূচি পালন করা হয়।
এইদিন উপস্থিত থেকে পথচলতি মানুষকে আবির দিয়ে শুভেচ্ছা জানান উত্তরা সিংহ হাজরা। তাঁর সঙ্গে ছিলেন ১১ নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি মৃন্ময় শুকুল সহ অন্যান্য মহিলা তৃণমূল কর্মী-সমর্থকরা।
দোল পূর্ণিমাকে ঘিরে এই আবির বিতরণ ও শুভেচ্ছা বিনিময়ের কর্মসূচি ঘিরে এলাকায় উৎসবের আবহ তৈরি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *