যুব তৃণমূলের সামাজিক উদ্যোগ, মেমারিতে ইফতার সামগ্রী প্রদান।

পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতা:- রোজা মাস উপলক্ষে পূর্ব বর্ধমান জেলার মেমারি শহরে ১৩০০ পরিবারের হাতে ইফতার সামগ্রী তুলে দিল যুব তৃণমূল কংগ্রেস। এই উদ্যোগ গ্রহণ করেন শহর যুব তৃণমূল কংগ্রেস সভাপতি ফারুক আব্দুল্লা।
মেমারি নতুন বাসস্ট্যান্ডে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য, পূর্ব বর্ধমান জেলা যুব সভাপতি রাসবিহারী হালদার, জেলা পরিষদের দলনেতা ফাত্তার কয়াল সহ ব্লক ও শহরের বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্ব, পৌরসভার কাউন্সিলর এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, রোজার মাসে সাধারণ মানুষের পাশে দাঁড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠানে সম্প্রীতি ও সামাজিক সহমর্মিতার বার্তা দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *