মালদা, নিজস্ব সংবাদদাতা: প্রার্থী ঘোষণা ঘিরে জল্পনার অবসান ঘটিয়ে হরিশ্চন্দ্রপুর বিধানসভায় বড় চমক দিল তৃণমূল কংগ্রেস। তিনবারের বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন-কে সরিয়ে এই আসনে প্রার্থী করা হয়েছে বিশিষ্ট ব্যবসায়ী মতিবুর রহমান-কে।
দীর্ঘদিন ধরেই দলের অন্দরে ক্ষোভ ও গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে তাজমুল হোসেনের বিরুদ্ধে অসন্তোষ বাড়ছিল বলে রাজনৈতিক মহলে জল্পনা চলছিল। অবশেষে সেই জল্পনায় সিলমোহর পড়ল প্রার্থী ঘোষণার মাধ্যমে। শুধু প্রার্থী পদ থেকেই নয়, অন্য কোনও আসনেও তাঁকে মনোনয়ন দেওয়া হয়নি বলে জানা গিয়েছে।
অন্যদিকে মতিবুর রহমানের নাম ঘোষণার পর থেকেই তৃণমূল কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। তাঁর বাড়িতে উৎসবের পরিবেশ তৈরি হয়েছে বলে দলীয় সূত্রে খবর।
উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তিনি বিজেপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে দ্বিতীয় স্থান অধিকার করেছিলেন। এবার শাসক দলের প্রার্থী হিসেবে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বলেই জানিয়েছেন তিনি।
হরিশ্চন্দ্রপুরে তৃণমূলের বড় চমক, প্রার্থী মতিবুর রহমান।












Leave a Reply