শালবনীতে বিজেপিতে ভাঙন, ভীমপুরের রামেশ্বরপুরে তৃণমূলে যোগদান একাধিক পরিবারের।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজনৈতিক উত্তাপের মধ্যেই পশ্চিম মেদিনীপুরের শালবনী বিধানসভা কেন্দ্রে বিজেপিতে ভাঙনের অভিযোগ উঠল। মঙ্গলবার ভীমপুর অঞ্চলের রামেশ্বরপুরে বিজেপির একাধিক নেতা-কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করেন বলে দাবি শাসক শিবিরের।
জানা গিয়েছে, বিজেপির দীর্ঘদিনের নেতা নরহরি মাহাতো সহ বেশ কয়েকটি পরিবার এদিন দল ছেড়ে তৃণমূলে যোগ দেন।
এদিন নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন জেলা পরিষদের সদস্য তথা অধ্যাপিকা অঞ্জনা মাহাতো। উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতাকর্মীরাও।
শাসক দলের দাবি, উন্নয়নের স্বার্থে এবং রাজ্য সরকারের কাজকর্মে সন্তুষ্ট হয়েই এই যোগদান। যদিও এই বিষয়ে বিজেপির পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *