পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দাসপুর বিধানসভা কেন্দ্রে জোরকদমে প্রচার শুরু করেছেন রঞ্জিত পাল। বুধবার দুধকোমরা অঞ্চল জুড়ে জনসংযোগ কর্মসূচিতে অংশ নেন কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া (মার্কসবাদী)-এর এই প্রার্থী।
এদিন স্থানীয় কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি পৌঁছে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তিনি। এলাকার বিভিন্ন সমস্যার কথা শোনার পাশাপাশি আসন্ন নির্বাচনে দলের পক্ষে সমর্থন প্রার্থনা করেন।
দলীয় সূত্রে জানা গেছে, আগামী দিনগুলিতেও এই ধরনের জনসংযোগ কর্মসূচি আরও জোরদার করা হবে।
দাসপুরে প্রচারে সিপিআই(এম) প্রার্থী রঞ্জিত পাল, দুধকোমরা অঞ্চলে জনসংযোগ জোরদার।












Leave a Reply