চার বিধানসভাকে কেন্দ্র করে কংগ্রেসের শক্তি প্রদর্শন।

মালদহ, নিজস্ব সংবাদদাতা:- আজ রাহুল গান্ধীর হাই ভোল্টেজ জনসভা মালদহে। চাচলের কলমবাগান মাঠে দুপুর ঠিক দুটো নাগাদ জনসভা করবেন তিনি। চাচল, মালতিপুর, হরিশ্চন্দ্রপুর এবং রতুয়া এই চারটি বিধানসভার কংগ্রেসের প্রার্থীদের নিয়ে হাই ভোল্টেজ জনসভা হতে চলেছে। ইতিমধ্যেই চারটি বিধানসভা থেকে অসংখ্য কংগ্রেস কর্মীরা আসতে শুরু করেছেন। ইতিমধ্যেই সভাস্থলে এসে পৌঁছেছেন মালতিপুরের কংগ্রেস প্রার্থী মৌসম বেনজির নূর ও কংগ্রেস সাংসদ ইশা খান চৌধুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *