তৃণমূলের প্রতিবাদে উত্তেজনা, পুলিশ-সিআরপিএফ মোতায়েন।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- মালদার হরিশ্চন্দ্রপুরে প্রার্থীর সমর্থনে জনসভায় যাওয়ার পথে তৃণমূল নেতা কর্মীদের বিক্ষোভের মুখে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।হরিশ্চন্দ্রুরপুর বাস স্ট্যান্ডের কাছে এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী।বিক্ষোভ নিয়ে পুলিশ কে আঙুল উঁচিয়ে দেখে নেওয়ার হুমকি বিজেপি নেতা পবন চক্রবর্তীর। প্রসঙ্গত বুধবার প্রথমে চপাড়ে করে চাঁচল বিধানসভার বড়ুই হাইস্কুল সংলগ্ন ময়দানে জনসভা করতে আসেন শমীক।তারপর সেখান থেকে গাড়িতে করে যাচ্ছিলেন হরিশ্চন্দ্রপুর।সেই সময় বিক্ষোভের মুখে পড়তে হয়।বিক্ষোভকারী তৃণমূল নেতাদের অভিযোগ বিজেপি শাসিত উড়িষ্যায় এলাকার ১২ জন পরিযায়ী শ্রমিক কে অন্যায় ভাবে আটক করা হয়েছে।কিন্তু বাংলার বিজেপি নেতারা এই নিয়ে কিছু বলছে না।তাই এদিন তারা বিক্ষোভ দেখিয়েছেন।যদিও এই বিক্ষোভ নিয়ে মুখ খুলতে চাননি শমীক। সংবাদ মাধ্যমের সামনে এক লাইনে তার দাবি ভালো করেছে।অন্যদিকে এই নিয়ে বিজেপি সাংসদ খগেন মুর্মু নিশানা করেছেন তৃণমূলকে।তার দাবি তৃণমূল ভয় পেয়েছে।ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *