নববর্ষের শুভেচ্ছার সঙ্গে উন্নয়নের বার্তা, মধ্য হাওড়ায় প্রচারে বিপ্লব মণ্ডল।

প্রকাশ কালি ঘোষাল, হাওড়া:- নববর্ষের শুভেচ্ছা জানিয়ে সকলকে ভালো থাকার কামনা করলেন মধ্য হাওড়া বিজেপি প্রার্থী বিপ্লব মন্ডল । তার বিপরীতে তৃণমূল প্রার্থী মন্ত্রী অরূপ রায় হেবি ওয়েট নেতাকে তিনি হারাবেন এমনই প্রতিশ্রুতিবদ্ধ। অর্থনীতিবিদ চার্টার অ্যাকাউন্টটার, ভূমিপুত্র মধ্য হাওড়ার প্রার্থী বিপ্লব মন্ডল। বিজেপির পুরনো কর্মী হিসেবে পরিচিত একদা বিভিন্ন দায়িত্ব পালন করেছেন তিনি। জেলা প্রেসিডেন্ট থেকে শুরু করে ন্যাশনাল কাউন্সিলের মেম্বার পার্টির কাজে উলুবেড়িয়া চার্জে ছিলেন তিনি । দানের শেখ লেনের রামনবমীর চেয়ারম্যান এর দায়িত্ব পালন করেছেন তিনি। রাষ্ট্রবাদী বাঙালি এই নেতা মাছভাতে বিশ্বাসী। বই পড়া, ভ্রমণের ও শখ আছে। ২৯ এপ্রিলে ভোটের প্রচারে কোন খামতি রাখছেন না তিনি । সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঠাসা থাকে পার্টি কর্মসূচিতে । তিনি সকলকে নতূন বছরের শুভেচ্ছা জানালেন. আসন্ন বিধানসভা নির্বাচনে আগামী ২৯ তারিখ মধ্য হাওড়া তৃণমূল প্রার্থী অরূপ রায় কে তিনি হারাবেন কারণ তৃণমূলের দলের কোন্দল এবং অপসাশন সেটাই জনগণ তাকে পরিবর্তনের দিশা দেখাবে এই আশা তিনি রাখেন জনগণের কাছে । মানুষের কাছে গিয়ে তাদের আশীর্বাদ অর্জন করছেন প্রতিনিয়ত। এখন দেখার পরিবর্তনে হাওয়ায় গা মিলিয়ে প্রার্থীকে জিতিয়ে আনতে পারেন কিনা সেদিকে তাকিয়ে মধ্য হাওড়ার বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *