পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতা:- নির্বাচনী জনসভা থেকে বিজেপিকে তীব্র আক্রমণ সানালেন পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা রাজ্যের বিদায়ী মন্ত্রী স্বপন দেবনাথ। পূর্বস্থলী ১ নম্বর ব্লকের মোল্লার বিল এলাকায় এদিন শনিবার সন্ধ্যে সাড়ে ছটা নাগাদ প্রার্থী স্বপন দেবনাথ এর সমর্থনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। প্রধান বক্তা হিসাবে মমতা বালা ঠাকুর উপস্থিত থাকার কথা থাকলেও বিশেষ কারণে উপস্থিত হতে পারেনি। এরপর মন্ত্রী স্বপন দেবনাথ তিনি বলেন নির্বাচনের আগে বিজেপি বলেছিল দেশের সমস্ত কালো টাকা উদ্ধার করে মানুষের একাউন্টে ১৫ লক্ষ টাকা করে দেবে। বিজেপি কি দিয়েছে? তারা বলেছিল বছরে ২ কোটি বেকারের চাকরি দেবো বেকাররা কি সত্যিই চাকরি পেয়েছে? প্রশ্ন মন্ত্রীর।
পূর্বস্থলী দক্ষিণে তৃণমূলের সভা, বিজেপির প্রতিশ্রুতি নিয়ে কড়া আক্রমণ মন্ত্রীর।












Leave a Reply