আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- মাদারিহাট বিধানসভার বিজেপি প্রার্থী লক্ষণ লিম্বু সমর্থনে জনসভায় এলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। রবিবার বীরপাড়া সার্কাস ময়দানে বিজেপির জনসভা আয়োজিত হয় সেই জনসভায় প্রধান বক্তা ছিলেন হিমন্ত বিশ্বশর্মা। এদিন হিমন্ত বিশ্বশর্মা জানান উত্তরবঙ্গে চা শ্রমিকদের সাথে অন্যায় হচ্ছে এখানে চা বাগান বন্ধ হয়ে যাচ্ছে আর তৃণমূলের দালালরা চা বাগানের মালিক হয়ে আছে তারা কাঁচা চা পাতা বিক্রি করে মুনাফা লুটছে। এদিন হিমন্ত বিশ্বশর্মা আরো বলেন মমতা ব্যানার্জী বলছে বিজেপি সরকার আসলে মাছ মাংস খাওয়া বন্ধ হয়ে যাবে তিনি মিথ্যা কথা বলছেন।।
লক্ষণ লিম্বুর সমর্থনে বীরপাড়ায় সভা, চা শ্রমিক ইস্যুতে সরব হিমন্ত।।












Leave a Reply