পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা শহরের বিডিও অফিস সংলগ্ন ময়দানে গড়বেতা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রদীপ লোধার সমর্থনে নির্বাচনী জনসভা করতে এলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এছাড়াও এই দিন উপস্থিত ছিলেন একাধিক রাজ্য ও জেলা বিজেপির কার্যকর্তারা। এই দিন বক্তব্য রাখতে গিয়ে যোগী আদিত্যনাথ বলেন এক সময় উত্তরপ্রদেশে মাফিয়া রাজ্য ছিল এখন সব শান্ত হয়ে গেছে। পাশাপাশি দুর্নীতি প্রসঙ্গ তুলে বর্তমান শাসকদলকে একাধিক ভাষায় নিশানা করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
গড়বেতায় বিজেপির সভায় যোগী আদিত্যনাথ, তৃণমূলকে তীব্র আক্রমণ।












Leave a Reply