শেষ দিনে চন্দ্রকোনারোড মাতালেন সাংসদ-অভিনেতা দেব।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শ্রীকান্ত মাহাতোর সমর্থনে চন্দ্রকোনারোড শহরে মঙ্গলবার বিকেলে রোড শো করলেন ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ তথা অভিনেতা দীপক অধিকারী ওরফে দেব। এই দিন চন্দ্রকোনারোড শহরের স্টেশন পড়া থেকে এই রোড শো শুরু হয় এবং শেষ হয় সাতবাঁকুড়াতে। এই দিন এই রোড শো’তে উপস্থিত ছিলেন সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক রাজীব ঘোষ, কৃষ্ণেন্দু বিষই, অধ্যাপিকা অঞ্জনা মাহাতো, সুশান্ত সিংহ, সাগর মন্ডল সহ একাধিক জেলা ও ব্লকের নেতাকর্মীরা। এই দিন এই রোড শো’তে কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থক উপস্থিত ছিলেন। পাশাপাশি অভিনেতা দেব কে ঘিরে যথেষ্ট উচ্ছাস লক্ষ্য করা গিয়েছে এলাকার যুবক যুবতীদের মধ্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *