পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- বৃহস্পতিবার ভোট দিয়ে বাড়ি ফেরার পথে এক মাঝ বয়সী মহিলার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের ১২ নম্বর সরিষাখোলা অঞ্চলের সীমাগেড়িয়া এলাকায়। জানা গিয়েছে ওই মৃত মাঝ বয়সী মহিলার নাম ইশরান বিবি,বয়স আনুমানিক ৫২ বছর। পরিবারের দাবি SIR এ পরিবারের এক সদস্যের নাম বাদ দেওয়াতে চিন্তায় ছিলেন তিনি। এর ফলেই অসুস্থ হয়ে মৃত্যু হয় তার। এমনটাই দাবি পরিবারের। ইতিমধ্যেই ওই পরিবারের সমবেদনা জানাতে হাজির কেশপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শিউলি সাহা। প্রসঙ্গত রাজ্যজুড়ে প্রথম দফার নির্বাচনে ১৫২ টি আসনে চলছে ভোট গ্রহণ পর্ব।
কেশপুরের সরিষাখোলায় ভোটের দিন মহিলার মৃত্যুকে ঘিরে শোক।।












Leave a Reply