পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- তৃণমূলের নির্বাচনী ক্যাম্প ভেঙে দেওয়ার অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর, তৃণমূলের তরফ থেকে নালিশ জানালো কমিশনকে, ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা বিধানসভা কেন্দ্রের গড়বেতা এক নম্বর ব্লকের এক নম্বর ব্লকের গারঙ্গা এলাকায়। তৃণমূলের অভিযোগ ১৮৩,১৮৪,১৮৫,১৮৬ বুথে তৃণমূলের নির্বাচনী ক্যাম্প ভেঙে দেওয়ার অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর উপর। অভিযোগ ১০০ মিটার এবং ২০০ মিটারের বাইরে থাকা সত্ত্বেও এই ক্যাম্প গুলিতে হামলা চালায় কেন্দ্রীয় বাহিনী। পাশাপাশি বেশ কয়েকজনকে মারধর করে বলে অভিযোগ। ইতিমধ্যেই তৃণমূলের তরফ থেকে নালিশ জানানো হয়েছে নির্বাচন কমিশনকে। প্রসঙ্গত বৃহস্পতিবার প্রথম দফা নির্বাচনে রাজ্যে ১৫২ টি আসনে চলছে ভোট গ্রহণ।
ভোটের দিন গারঙ্গায় চাঞ্চল্য, নির্বাচনী ক্যাম্প ভাঙার অভিযোগ ঘিরে উত্তেজনা।।












Leave a Reply