মালদা, নিজস্ব সংবাদদাতা:- শুক্রবার রাতে বিশেষ অভিযানে সাফল্য পেল হবিবপুর থানার পুলিশ। কাতলা পুকুর হাট সংলগ্ন এমএলএ মোড় এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে দেশি ও বিদেশি মদ বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের নাম রবি সাহা, বাড়ি আইহো খোসবাস পাড়া এলাকায়।
অভিযানের সময় তার কাছ থেকে প্রচুর পরিমাণে দেশি ও বিদেশি মদ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সমস্ত মদ সিজ করে হবিবপুর থানায় নিয়ে যাওয়া হয়েছে।পুলিশ জানিয়েছে, ধৃতকে শনিবার সকালে মালদা জেলা আদালতে পেশ করা হবে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এবং অবৈধ মদ ব্যবসার বিরুদ্ধে পুলিশের এই অভিযানে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
এমএলএ মোড় এলাকায় পুলিশের হানা, সিজ প্রচুর মদ।












Leave a Reply