মালদা, নিজস্ব সংবাদদাতা :- —- পুরাতন মালদায় রাতের অন্ধকার কাটতে না কাটতেই সামনে এল পরপর দুই পথ দুর্ঘটনার ছবি। একদিকে প্রাণ হারালেন এক যুবক, অন্যদিকে গুরুতর জখম হয়ে হাসপাতালে লড়ছেন এক গাড়িচালক।প্রথম ঘটনাটি ঘটে শনিবার গভীর রাতে নারায়ণপুর মিশন রোড সংলগ্ন ১২ নম্বর জাতীয় সড়কে। জানা গিয়েছে, গাজোলের বাসিন্দা এক যুবক বাইকে করে বাড়ি ফিরছিলেন। সেই সময় আচমকাই একটি দ্রুতগতির গাড়ি তার বাইকে সজোরে ধাক্কা মেরে পালিয়ে যায়। ভয়াবহ সেই ধাক্কায় রাস্তাতেই লুটিয়ে পড়েন তিনি। স্থানীয়রা ছুটে এলেও শেষরক্ষা হয়নি,ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবকের।এরপর ভোর হতেই আবার দুর্ঘটনা নারায়ণপুর চাকি মোড়ে। রাস্তার উপর চাকা পাংচার হয়ে দাঁড়িয়ে থাকা একটি বড়ো লরিতে পেছন থেকে সজোরে ধাক্কা মারে একটি ছোটো লরি। সংঘর্ষ এতটাই জোরালো ছিল যে ছোটো লরির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ভিতরে আটকে পড়েন চালক, গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।দুটি ঘটনাতেই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালায় এবং মৃতদেহ ও আহতকে হাসপাতালে পাঠায়। কী কারণে এই পরপর দুর্ঘটনা, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।
নারায়ণপুরে জোড়া দুর্ঘটনায় চাঞ্চল্য, একদিকে মৃত্যু অন্যদিকে আহত চালক।












Leave a Reply