মালদা, নিজস্ব সংবাদদাতা:– মালদহে বিধানসভা নির্বাচনকে ঘিরে নিরাপত্তা ও গণনা প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। জেলার ১২টি আসনের ইভিএম রাখা হয়েছে দুইটি স্ট্রং রুমে—মালদা কলেজে ৫টি এবং মালদা পলিটেকনিক কলেজে ৭টি বিধানসভার মেশিন সংরক্ষিত। ভোটগ্রহণ শেষে ইভিএম সিল করে রাখা হয়েছে কড়া নিরাপত্তায়। ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়, ২৪ ঘণ্টা কেন্দ্রীয় বাহিনীর নজরদারি এবং সিসিটিভি এবং ড্রোনের মাধ্যমে পর্যবেক্ষণ করা হবে গণনা কেন্দ্রে। বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরাও সার্বক্ষণিক নজর রাখছেন।
জেলায় মোট ভোটার সংখ্যা ২৭,৯১,৭৩৬। এর মধ্যে মহিলা ভোটার ১৩,৪৯,৬০৯ এবং পুরুষ ভোটার ১৪,৪২,০৬০।
প্রশাসন সূত্রে জানা গেছে, মালদা কলেজে ৫টি এবং পলিটেকনিক কলেজে ৭টি আসনের গণনা হবে। সকাল ৮টা থেকে প্রথমে পোস্টাল ব্যালট ও ইটিবিপিএস ভোট গণনা শুরু হবে, তারপর ইভিএমের গণনা। মোট ২৩৬টি রাউন্ডে ১২টি বিধানসভার ফল নির্ধারণ হবে। প্রতিটি কেন্দ্রে ১৪টি করে টেবিল থাকবে এবং প্রায় ৮৫০ জন গণনাকর্মী দায়িত্বে থাকবেন।
গণনা কেন্দ্রের নিরাপত্তায় কড়াকড়ি জারি রয়েছে। প্রার্থী ও এজেন্টদের প্রবেশ নিয়ন্ত্রিত, এবং কেন্দ্রের ১০০ মিটার দূরে রাজনৈতিক কর্মীদের অবস্থানের অনুমতি দেওয়া হয়েছে। এলাকায় ১৬৩ বিএনএস ধারা কার্যকর রয়েছে।
১২ আসনের ফল নির্ধারণে ২৩৬ রাউন্ড গণনা, প্রস্তুতি চূড়ান্ত।।












Leave a Reply