পাকুয়াহাটে আবির খেলে উদযাপন, র‍্যালিতে মাতলেন কর্মীরা।

মালদা, নিজস্ব সংবাদদাত:- গোটা রাজ্যে বিজেপির বিপুল জয়। সেই সঙ্গে মালদার হবিবপুর বিধানসভাতেও বিজেপির জয়জয়কার। প্রায় ৭৮ হাজার ভোটে জয়ী বিজেপি প্রার্থী জয়েল মুর্মু। তাই জয়ী প্রার্থীকে ঘিরে বুধবার দুপুরে বিজয়োল্লাসে মাতলেন বামনগোলা এলাকার বিজেপির কর্মী সমর্থকরা। এদিন বামনগোলা ব্লকের পাকুয়াহাট দলীয় কার্যালয় থেকে বক্স বাজিয়ে র‍্যালিটি বের হয় যাক গোটা পাকুয়াঘাট পরিক্রমা করে পাকুয়াহাট দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। বিজেপির জয়ী প্রার্থী জয়েল মুর্মু সহ বিজেপির উত্তর মালদার সভাপতি প্রতাপ সিংকে গেরুয়া আবিরে রাঙিয়ে তুলে বিজয়োল্লাস মেতে ওঠে।এই বিজয়োল্লাসে উপস্থিত ছিলেন হবিবপুর বিধানসভার বিজেপি প্রার্থী জয়েল মুমূ, বিজেপির উত্তর মালদা সভাপতি প্রতাপ সিং, উত্তরমালা সাধারণ সম্পাদক বিনা সরকার কীর্তনীয়া ও মন্ডল সভাপতি সহ বামনগোলার ব্লকের বিজেপি কর্মী সমর্থকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *