পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- প্রতিশ্রুতি অনুযায়ী ক্ষমতায় আসতেই পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড ব্যস্ততম সেন্ট্রাল বাস বাসস্ট্যান্ডে ফুটপাত মুক্ত করল বিজেপি,স্থানীয়দের দাবি দীর্ঘদিন ধরে ফুটপাত ও বাস স্ট্যান্ড দখল করে একাধিক অসাধু ব্যবসায়ী ব্যবসা চালাচ্ছিলেন। এতে বহু সমস্যা চলছিল যাত্রী থেকে শুরু করে পথ চলতি সাধারণ মানুষের। স্থানীয় মানুষজন এই বিষয় নিয়ে বহুবার প্রশাসনের দ্বারস্থ হয়েও কোন সূরাহা মেলেনি। অবশেষে রাজ্যে বিজেপি ক্ষমতায় আসতেই কার্যত বাস স্ট্যান্ড পরিষ্কার রাখার অঙ্গীকার নিয়ে পথে নামল বিজেপির নেতাকর্মীরা। অবৈধভাবে ফুটপাত দখল করা ব্যবসায়ীদের হাতজোড়ো করে ফুটপাত ও বাস স্ট্যান্ড মুক্ত করার আবেদন জানান বিজেপির নেতাকর্মীরা। এই বিষয় নিয়ে বিজেপির মন্ডল সভাপতি পলাশ সেন জানিয়েছেন বাস স্ট্যান্ড ও ষ্টেশন পাশাপাশি হওয়ায় ব্যস্ততম এই বাসস্ট্যান্ডে অবৈধ দোকান ও ফুটপাত দখল করে তৃণমূলের ছত্রছায়ায় রমরমিয়ে ব্যবসা করছিল বেশ কিছু অসাধু ব্যক্তি। এতে সমস্যা হচ্ছিল বহু মানুষের। অবশেষে সেই সমস্যা সমাধান করার লক্ষ্যেই আমরা এগিয়ে এসেছি, সকল অবৈধ ব্যবসায়ীদের জানানো হয়েছে যাতে ৩-৪ দিনের মধ্যে ফুটপাত ও বাসস্ট্যান্ড দখলমুক্ত হয়।পাশাপাশি পুলিশ প্রশাসনকেও জানানো হয়েছে তারা যাতে সহযোগিতার হাত বাড়ায়।আগামী দিনেও সাধারণ মানুষের স্বার্থে একাধিক বিষয় নিয়ে এইরকম অভিযান চলবে বলে এই দিন জানিয়েছেন বিজেপির মন্ডল সভাপতি।
ফুটপাত দখল সরাতে উদ্যোগ, স্বস্তি সাধারণ মানুষের।।












Leave a Reply