মালদা, নিজস্ব সংবাদদাতা: — বিজেপির শীর্ষ নেতৃত্ব যখন শান্তি বজায় রাখার নির্দেশ দিচ্ছেন, সেই সময় শপথ গ্রহণের আগে শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ কে গুলি করে খুন অন্য দিকে মালদা বিজেপি সমর্থক কে, বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে বিজেপি সমর্থককে নৃশংসভাবে হাসুয়া দিয়ে এলোপাথাড়ি কোপ মেরে খুনের অভিযোগ। মালদহের ইংলিশ বাজার পৌরসভার এক নম্বর ওয়ার্ডের গাদুয়া মোড় এলাকার ঘটনা। মৃত বিজেপি সমর্থকের নাম কিশাণ হালদার। বয়স ২৮ বছর। পরিবারের অভিযোগ গতকাল রাত্রে তাকে কয়েকজন ফোন করে ডাকে। এরপর বাড়ি থেকে প্রায় ৫০০ মিটার দূরে মহেশপুর বাগানপাড়া এলাকায় তার রক্তাক্ত দেহ উদ্ধার হয়। এই ঘটনায় তার আরো দুই বন্ধু আহত হয়েছে। তবে কি কারণে এই খুন তা এখনো জানা যায়নি। অভিযোগ উঠেছে প্রতিবেশী গোলাম হালদার তার ছেলে সুমন হালদার সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে। এদিকে যেখানে খুন করা হয়েছিল ওই বিজেপি সমর্থককে সেখানে এখনো পড়ে রয়েছে খুনে ব্যবহৃত বড় আকারের একটি হাঁসুয়া। রক্তের দাগ এখনো রয়েছে সেই হাসুয়ায়।
মহেশপুরে রক্তাক্ত দেহ উদ্ধার, আহত আরও দুই।।












Leave a Reply