মালদা, নিজস্ব সংবাদদাতা:- মালদার মোথাবাড়ি কাণ্ডে বড় পদক্ষেপ নিল National Investigation Agency। SIR-এর প্রতিবাদকে কেন্দ্র করে গত ১ এপ্রিল Kaliachak এলাকায় জাতীয় সড়ক অবরোধ এবং ব্লক অফিসে বিচারবিভাগীয় আধিকারিকদের আটকে রাখার ঘটনায় গ্রেফতার করা হয়েছে কালিয়াচক ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মোঃ সরিউল শেখ-সহ দুইজনকে। সূত্রের খবর, ওইদিন ১২ নম্বর জাতীয় সড়কে দীর্ঘক্ষণ অবরোধ চলার পাশাপাশি কালিয়াচক ২ নম্বর ব্লক অফিসে সাতজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে আটকে রাখার অভিযোগ ওঠে। সেই ঘটনার তদন্তে নেমেই এই গ্রেফতারি বলে জানা গেছে। এছাড়াও আরও ১০ জনকে হাজিরার জন্য নোটিশ পাঠানো হয়েছে বলে সূত্র মারফত খবর। গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়েছে।
মোথাবাড়ি কাণ্ডে গ্রেফতার Mohd Sariyul Sheikh সহ দুইজন।












Leave a Reply