মাল্যদান ও স্মৃতিচারণে রবীন্দ্রজয়ন্তী উদযাপন আলিপুরদুয়ারে।।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- শনিবার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করলেন ফালাকাটা ব্লকের দলগাঁও অঞ্চলের বিজেপি কর্মী-সমর্থকেরা। এদিন বিশ্বকবির প্রতিকৃতিতে ফুল ও মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করা হয়। পাশাপাশি কবিগুরুর স্মৃতিচারণ ও বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন BTWU-এর তাসাটি চা বাগানের সভাপতি জলসু পান্না, ওবিসি মোর্চার ১ নম্বর মণ্ডল সভাপতি সমীর রক্ষিত, BTWU তাসাটি চা বাগানের কনভেনার রামনন্দন পাইক, স্থানীয় পঞ্চায়েত সদস্য রামা উরাও, সদস্যা অনিতা কেরকেট্টা, বিজেপি নেতা ধনীরাম তির্কী, পারমিন্দর উরাও, বিজয় নাগ, রাজকুমার উরাও, সুরেশ উরাও সহ অন্যান্য বিজেপি কর্মী ও সমর্থকেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *