মালদা, নিজস্ব সংবাদদাতা:- তৃণমূল সরকার আসার পর থেকেই ঘরছাড়া ছিলেন বিজেপি কর্মী। প্রায় পাঁচ বছর পরে ঘরে ফিরল পরিবার।বিজেপির সরকার গঠনে আনন্দে কেঁদে ফেলছেন তাঁরা। লুকিয়ে লুকিয়ে পরিবার সহ থাকতে হত বাইরে। খেয়ে না খেয়ে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ভোট পরবর্তী হিংসার শিকার ওই পরিবার। বিজেপির বুথ সভাপতি ও তাঁর পরিবারকে মারধর করা হয়। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। মালদার হরিশ্চন্দ্রপুরের কালাচাঁদ দাস, বিজেপির বুথ সভাপতি। হরিশ্চন্দ্রপুর হাসপাতাল মোড়ে বাড়ি। বাড়ির সামনে দোকান ছিল। সেই দোকানও ভাঙচুর করা হয় লুটপাট চালানো হয়। এরপরে রাস্তায় টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে অকথ্য মার, অত্যাচার। এতদিনে ঘরে ফিরলেন। এখন বিজেপির সরকার আসাতে বুকে বল পেয়েছেন। প্রত্যাশা নতুন সরকারের কাছে। লুকিয়ে লুকিয়ে এসে বিজেপিকে ভোট দিয়ে গেছিলেন এবার সাহস নিয়ে ঘরে ফিরলেন।
নতুন সরকার গঠনের পর সাহস ফিরে পেল পরিবার।।












Leave a Reply