মালদা, নিজস্ব সংবাদদাতা:- সরকার গঠন হওয়ার পর ও মালদা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি পথ থেকে পদত্য াগ করছেন না বাসন্তী বর্মন যার ফলে চরম অসস্থিতে পড়েছে জেলা প্রাথমিক শিক্ষা সংসদ ইতিমধ্যেই চেয়ারম্যান বাসন্তী বর্মনের ঘর বন্ধ অবস্থায় করে রয়েছে। ঘরের দরজা লক করা রয়েছে এমত অবস্থায় কাজকর্ম লাটে উঠেছে ক্ষুব্ধ জেলা প্রাথমিক শিক্ষা সংসদের স্কুল পরিদর্শক l একাধিক ফাইল জমে গিয়েছে। অনেক শিক্ষকরাই অফিসে এসে ফিরে যাচ্ছে। দপ্তর থেকে ফোন করলে ফোন ধরছেন না বলে অভিযোগ l
কার অভাব অভিযোগ শোনার লোক নেই এই অবস্থায় জেলা স্কুল পরিদর্শক মলয় মন্ডল কি করবেন তিনি নিজেই বুঝে উঠতে পারছেন না l টেলিফোনে যোগাযোগ করা হলেও ও চেয়ারম্যান কে পাওয়া যাচ্ছে না l কার্যত অচল অবস্থায় জেলা প্রাথমিক শিক্ষা সংসদ l
রাজ্যে সরকার পরিবর্তন হওয়ার পর প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান হিসেবে অনেকেই দায়িত্ব থেকে সরে যাচ্ছেন l দেখা যাচ্ছে মালদা জেলার প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান বাসন্তী বর্মন তিনি সরকারি নির্দেশিকা মানছেন না এখনো পর্যন্ত তিনি তার পদ ধরে রেখেছেন l
মালদা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের স্কুল পরিদর্শক মন্ডল জানান ১১ তারিখে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর থেকে সমস্ত রাজ্য সরকারি দপ্তরের নির্দেশ দিয়েছেন সমস্ত সরকারি পথ থেকে যারা দায়িত্বে ছিলেন তাদেরকে পদত্যাগ করতে হবে সেই মত অবস্থায় রাজ্য শিক্ষা দপ্তর জেলার শিক্ষা দপ্তর গুলিকে সে আদেশ পাঠায়। সেক্ষেত্রে মালদা জেলাতেও ডিপিএসসি চেয়ারম্যান তার পর থেকে পদত্যাগ করার কথা বলা হয় কিন্তু আজও চেয়ারম্যান বাসন্তী বর্মন তার পথ থেকে পথ ত্যাগ করেনি তিনি কোন রকম সহযোগিতা করছেন না ফোনেও ঠিকমতো পাওয়া যাচ্ছে না l এখনো পর্যন্ত তিনি তার পদে বহাল রয়েছেন পদত্যাগ করেননি। গত ৪ তারিখ থেকে এই ভাবেই আমাদের অচল অবস্থা চলছে। প্রচুর ফাইল জমে যাচ্ছে l
মালদা জেলাতে ১৯৯২ টি স্কুল রয়েছে শিক্ষক-শিক্ষিকা সম্মেলন 9085 শিক্ষক শিক্ষিকা রয়েছে তাদেরও কিছু ফাইল কাজকর্ম আটকে রয়েছে l
এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানো তোর দক্ষিণ মালদা বিজেপির সভাপতি অজয় গাঙ্গুলী জানান
আমরা কাউকে চেয়ার থেকে জোর করে নামাবো না l আমরা যাচ্ছি যারা তৃণমূলের সময় যে চেয়ারে যে বসেছে তার বুদ্ধি সম্মতি হোক সে নিজে চেয়ার থেকে সরে যাক। মানুষ আজকে আমাদের সরকার এনেছে l মানুষ যদি তাদের কাজ বুঝে না পায় তাহলে মানুষই তাদের চেয়ার থেকে সরিয়ে দিবে l
মালদা জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র শুভময় বসু জানান আজকে নতুন সরকার এসেছে তারা তাদের মতন ভাবে পলিসি করছে সেখানে যে কেউ জায়গায় দখল করে রয়েছে সে জায়গা থেকে পথ ত্যাগ করছে না তার সেটা শিষ্টাচারের পরিচয় l কেন তিনি এখনো চেয়ার দখল করে বসে আছেন আমি বুঝে উঠতে পারছি না l
সংবাদমাধ্যমও তাকে টেলিফোনে যোগাযোগ করতে গেলেও তিনি তার কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি
তাহলে এখন প্রশ্ন আয়। কেনই বা কি কারনে ডিপিএসসি চেয়ারম্যান বাসন্তী বর্মন এখনো তার চেয়ার আটকে রেখেছেন কেনইবা তিনি পদত্যাগ করছেন না এর পিছনে কি স্বার্থ জড়িয়ে রয়েছে সেটাই এখন প্রশ্ন হয়ে উঠেছে জেলার শিক্ষক শিক্ষিকা মহলেl











Leave a Reply