মালদহ, নিজস্ব সংবাদদাতা:- পাচারের আগেই উদ্ধার জাল নোট। মালদহ জেলার কালিয়াচক থানার পুলিশ ১১ লক্ষ টাকার জাল নোট উদ্ধার গ্রেফতার মাসিদুর রহমান(১৭) । ধৃতকে আজ মালদহ জেলা আদালতে তোলা হলে। কালিয়াচক থানার পুলিশ ৭ দিনের জন্যে নিজেদের হেফাজতে চেয়ে আদালতের কাছে আবেদন করে। গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে কালিয়াচক থানার পুলিশ মাসিদুর রহমান কে আটক করে তল্লাশি চালানোর সময় তাঁর কাছ থেকে ১১ লক্ষ টাকার জাল নোট উদ্ধার হয়। পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে এই জাল নোট বাংলাদেশ থেকে এনে ভারতের বাজারে ছড়ানো উদ্দেশ্য ছিল।
কালিয়াচকে পুলিশের জালে জাল নোট চক্র, ধৃত এক।












Leave a Reply