আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- ফালাকাটা ব্লকের ধনিরামপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের গদি খানা এলাকায় হাতির তাণ্ডবে আতঙ্ক ছড়াল। গত কাল গভীর রাতে বেশ কয়েকটি বুনো হাতি ওই এলাকায় ঢুকে এক বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় বলে অভিযোগ। বাড়ির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি কলা গাছ ও সুপারি গাছও তছনছ করে দেয় ওই হাতি গুলি । আচমকা হাতির হামলায় আতঙ্কিত হয়ে পড়েন পরিবারের সদস্যরা। যদিও কোনোরকমে প্রাণে বাঁচেন সকলে। ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়দের দাবি, দ্রুত হাতির উপদ্রব রুখতে বনদপ্তরকে কার্যকর ব্যবস্থা নিতে হবে।
ধনিরামপুরে গভীর রাতে বুনো হাতির হামলা, ক্ষতিগ্রস্ত বাড়ি ও গাছপালা












Leave a Reply