ডিগ্রি কলেজের অভাবে ক্ষোভ, আইহোতে গণস্বাক্ষরের মাধ্যমে দাবি জানাল ছাত্রছাত্রীরা।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- শিক্ষা আমাদের অধিকার, কলেজ আমাদের দাবি এই বার্তা নিয়ে শুক্রবার সন্ধ্যায় হবিবপুর ব্লকের আইহো এলাকায় গণস্বাক্ষর।শুরু করলেন হবিবপুরের যুবসমাজ, ছাত্র-ছাত্রী ও সাধারণ মানুষ। এ বিষয়ে গণস্বাক্ষর করতে আশা ছাত্ররা জানান হবিবপুর ব্লকে নেই কোন ডিগ্রী কলেজ যার ফলে হবিবপুর ব্লকের সকল ছাত্র-ছাত্রীদের যেতে হয় মালদা নয় তো পাকুয়াহাট ডিগ্রী কলেজে। তাই গণস্বাক্ষরের মাধ্যমে সরকারের কাছে আবেদন জানাতে উদ্যোগী হয়েছেন হবিবপুর ব্লকের ছাত্রছাত্রীরা যুব সমাজ। তারই অঙ্গ হিসাবে দেখা গেল হবিবপুর ব্লকের আইহো এলাকায় শুক্রবার সন্ধ্যায় ছাত্র-ছাত্রীকে সাধারণ মানুষের গণস্বাক্ষর নিতে।এটা কোন সংগঠন নয় এটা ছাত্র ছাত্রীরা ডিগ্রী কলেজের দাবি রেখেছেন নতুন সরকারের কাছে।

এই উদ্যোগ দেখে স্থানীয় জেলা পরিষদের সদস্য তারাশঙ্কর রায়কে ধরা হলে তিনি বলেন- খুবিই ভালো উদ্যোগ এই দাবি গণস্বাক্ষর মধ্যে পৌঁছানোর পাশাপাশি এলাকার জেলা পরিষদের সদস্য হিসাবে মুখ্যমন্ত্রীর কাছে হবিবপুরে কলেজের প্রস্তাব রাখব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *