গাছ লাগান, পরিবেশ বাঁচান— ডালিমপুরে সচেতনতামূলক কর্মসূচি।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- ফালাকাটা ব্লকের ডালিমপুর বাজার সংলগ্ন এলাকার ফ্রেশ ফোলিয়েজ নার্সারি-র উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে প্রায় ৫০০টি বিভিন্ন প্রজাতির চারাগাছ বিনামূল্যে বিতরণ করা হল। পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে শুক্রবার এই কর্মসূচির আয়োজন করা হয়। নার্সারি প্রাঙ্গণ থেকে এলাকার বাসিন্দাদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেওয়া হয়। শুধু চারা বিতরণই নয়, গাছ কীভাবে সঠিক পদ্ধতিতে রোপণ করতে হবে এবং পরিচর্যার মাধ্যমে সুস্থ ও সবল করে তুলতে হবে, সে বিষয়েও বিস্তারিত পরামর্শ দেন নার্সারির কর্তৃপক্ষ। এই উদ্যোগে অংশ নেন ডালিমপুর ও আশপাশের বিভিন্ন এলাকার বাসিন্দারা। পাশাপাশি বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রী, শিক্ষক শিক্ষিকারাও উপস্থিত ছিলেন। পরিবেশ রক্ষায় এমন সচেতনতামূলক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *