ফালাকাটা, নিজস্ব সংবাদদাতা :- ফালাকাটা বিজেপি টাউন মণ্ডল মহিলা মোর্চার উদ্যোগে বিজয়া সম্মেলনী অনুষ্ঠিত হল ফালাকাটার সুভাষ গার্লস হাই স্কুল প্রাঙ্গণে। অনুষ্ঠানে ফালাকাটা পুরসভার ১৮টি ওয়ার্ড থেকে মহিলা কর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন। বিজয়ার শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি বিভিন্ন সাংগঠনিক ও সামাজিক বিষয় নিয়ে মহিলাদের মধ্যে মতবিনিময় হয়।