আরপিএফ-জিআরপির অভিযানে সমুদ্রগড়ে উচ্ছেদ নোটিশ, অনিশ্চয়তায় শতাধিক ব্যবসায়ীর ভবিষ্যৎ।

সমুদ্রগড়, নিজস্ব সংবাদদাতা:- সমুদ্রগড় রেল বাজার এলাকায় থাকা রেলের জায়গায় অবৈধ দোকান,গুমটি ঘর, গ্যারেজ আগামী ১০ ই জুলাই ২০২৬ এর মধ্যে সরিয়ে নেওয়ার জন্য নোটিশ পূর্ব রেলের। এদিন বৃহস্পতিবার দুপুরে আর পি এফ এবং জিআরপি কর্মীরা উপস্থিত হয়ে নোটিশ লাগিয়ে দেয় এলাকায়। জানা গিয়েছে দোকান বাড়ি মিলিয়ে প্রায় সাড়ে তিনশোর উপর মানুষের কর্মসংস্থান এবং বাড়ির জায়গা ওই এলাকায় অবৈধভাবে রয়েছে। এলাকার বাসিন্দারা জানাচ্ছেন এই ঘটনায় অনেক সমস্যার মধ্যে পড়তে হল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *